নিম্নলিখিত অনুচ্ছেদের সারাংশ নিজের ভাষায় এক-তৃতীয়াংশ শব্দে লিখুন । অনুচ্ছেদের কোনও শীর্ষক দেবার প্রয়োজন নেই । (60)
কারোর ভালো শ্রোতা হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় জীবন-দক্ষতা হিসেবে বিবেচিত হয় । যদিও আমাদের মধ্যে কমজন-ই জানে কীভাবে তা হতে হয়, কারণ আমরা কেউ খারাপ শ্রোতা নই, কিন্তু কেউ আমাদের শেখায়নি শুনতে হয় কীভাবে — আরও একটি সম্পর্কিত সূত্র — খুব কমজনই আমাদের কথা যথেষ্ট ভালোভাবে শুনেছে । তাই আমরা সামাজিক জীবনে কথা শোনার চেয়ে বলার ক্ষেত্রে লোভী, অন্যদের সঙ্গে সাক্ষাতে যতটা ক্ষুধার্ত, ততটাই অনাগ্রহী তাদের কথা শুনতে । বন্ধুত্ব, সামাজিক অহং-এর কারণে অধঃপতিত হয় । ভালো শ্রোতা অনেক ধরনের কাজ করেন, যা তাঁর সঙ্গকে সুন্দর করে তোলে এর উপলব্ধির প্রয়োজনীয়তা না বুঝেই আমরা প্রায়শই এমনভাবে কথোপকথনে চালিত হই যা কিছুটা অবর্ণিত ও ত্বরিত । আমরা কাজের ক্ষেত্রে বিব্রত থাকি, আমাদের কর্মজীবনের উচ্চাকাঙ্ক্ষা নিয়ে খেলা করি, আমরা নিশ্চিত থাকি না কি কি আমাদের জন্য ঠিক; একটা সম্পর্ক অসুবিধার মধ্যে আছে কি না; আমরা কিছু নিয়ে জ্বালাতনে আছি কি না বা সাধারণ ভাবেই জীবন নিয়ে হীনম্মন্যতায় আছি কি না (অথচ ঠিক কোথায় কী ভুল তা নির্দিষ্ট করতে পারছি না); বা হয়তো আমরা খুবই উত্তেজিত এবং উদ্যমী থাকি কিছু নিয়ে, যদিও আমাদের সেইসব আবেগের কারণগুলো কিছুটা চাতুর্যপূর্ণ, লিখে রাখার জন্য ।
বস্তুত, এই সব বিষয় স্পষ্টতার সন্ধানী । একজন ভালো শ্রোতা জানেন যে আমরা অন্য একজনের সঙ্গে আলাপচারিতার সূত্রে আদর্শগত স্তরে পৌঁছে যাই — বিভ্রান্ত বিরক্ত মানসিকতা থেকে আরও কেন্দ্রীভূত এবং শান্ত মানসিকতায় । তাঁদের সঙ্গে একত্রে আমরা — যা ছিল বিপন্ন, তা নিয়ে কাজ করতে পারি । কিন্তু বাস্তবে এটি ঘটে না, কারণ কথোপকথনের ইচ্ছে নিয়ে বা স্পষ্টতার প্রয়োজনীয়তা নিয়ে যথেষ্ট সচেতনতা থাকে না । যথেষ্ট পরিমাণে ভালো শ্রোতাও পাওয়া যায় না । তাই মানুষ বিশ্লেষণের পরিবর্তে জাহির করতে চান । তাঁরা বিভিন্ন উপায়ে নিজেদের চিন্তা, উৎসাহ, উদাস বা আশান্বিত হওয়াকে উপস্থাপন করতে থাকেন এবং তাঁদের আলোচনায় অংশগ্রহণকারী শোনেন কিন্তু আরও কিছু আবিষ্কার করার জন্য তাঁদের সাহায্য করেন না । ভালো শ্রোতারা এর বিরুদ্ধে যুদ্ধ করে আলোচনায় অনেক ধরনের প্রতিপক্ষকে ধরাশায়ী করেন ।
তাঁরা অন্যদের কথা বলার সময়ে কথা বলতে বিলম্ব করেন, তাঁরা ছোট ছোট উৎসাহব্যঞ্জক মন্তব্য করেন বক্তার সপক্ষে, উৎসাহ দিতে মাথা নাড়েন, ‘হুম’ বলেন — যা শ্রোতার আগ্রহসূচক কৌশলেরই প্রমাণ । সর্বক্ষণ তাঁরা অন্যদের আরও গভীর বিষয়ের দিকে যেতে প্রাণিত করেন । তাঁরা বলতে ভালোবাসেন, “আমায় এ বিষয়ে আরও বলো...”; “আমি বিস্মিত হয়েছিলাম যখন তুমি বললে,” “ওটা কেন হল, তুমি কী মনে করো ?” “ওটার ব্যাপারে তোমার উপলব্ধি কী ?” অন্যের কথার সারহীনতাকে একজন ভালো শ্রোতা অবশ্যই প্রশ্ন করেন । কিন্তু তাঁরা নিন্দা করেন না বা তাড়া দেন না বা অধৈর্য হন না, কারণ তাঁরা সারহীনতাকে বৈশ্বিক ও বিশেষ গুরুত্বপূর্ণ মানসিক সংকট হিসেবেই দেখেন, যা অন্যকে সাহায্য করার এক প্রকৃত বন্ধুর কাজ-রূপে বিবেচিত । প্রায়ই আমরা অনেক কিছুর নিকটবর্তী থাকি, কিন্তু ঠিক কী আমাদের বিব্রত বা উত্তেজিত করছে তার কাছে পৌঁছতে পারি না । ভালো শ্রোতারা জানেন আমরা অনেকটা উপকৃত হই বিস্তারিত ভাবে বলতে, বিশেষ অনুপুঙ্খে বলতে, আরও একটু বেশি দূর বিষয় নিয়ে এগোতে — যখন কিনা আমরা উৎসাহ পাই । আমাদের তেমন কাউকে প্রয়োজন হয়, যিনি উপস্থাপক নন, কিন্তু শুধু বলেন সেই দুটো দুর্লভ জাদুকরী শব্দঃ ‘এগিয়ে চলো’ । আমরা কোনও জ্ঞাতিব উল্লেখ করি আর তারা আরও একটু বেশি জানতে চান । শৈশবের সম্পর্কটা কেমন ছিল ? সময়ের সঙ্গে কীভাবে তা বদলে গেল ? তারা জানতে আগ্রহী হন আমাদের আগ্রহ ও উত্তেজনা কোথা থেকে সৃষ্টি হল — এই সব বিষয়ে । তাঁরা এমন সব প্রশ্ন করেন, “বিশেষ ভাবে ওটাই কেন তোমায় বিব্রত করত ?” “ওটা তোমার কাছে এত বড় কিছু ব্যাপার কেন ?” তাঁরা আমাদের ইতিহাস মাথায় রাখেন, তাঁরা আমাদের আগে বলা কিছু প্রাসঙ্গিক ভাবে উল্লেখ করেন এবং আমরা উপলব্ধি করি তাঁরা আরও গভীরভাবে যুক্ত থাকার ভিত তৈরি করেছেন । সারবত্তাহীন কথা বলা মারাত্মক সহজ : আমরা সহজেই বলে দিই কিছু একটাকে মনোরম বা ভয়ংকর, যথাযথ বা বিরক্তিকর । কিন্তু আমরা কখনওই খুঁজি না এভাবে বলার কারণ । একজন ভালো শ্রোতার প্রাথমিক মন্তব্যেও থাকে ফলদায়ী, বন্ধুত্বপূর্ণ ধারণা এবং পশ্চাদ্ভূমিতে গুপ্তভাবে থাকে গভীরতর মনোভাব ।
(শব্দসংখ্যা : 583)
60 marks · directive: Precis
The core of a good answer
The passage says that listening well is a rare and valuable life skill: most people prefer talking to listening, but a good listener patiently helps the speaker move from confusion to clarity through encouragement, probing questions, memory of what was said and gentle questioning of vague judgements.
An outline written by upsc.help, not an official UPSC answer; every fact checked by a separate review. How we work
What the question asks
The passage states its own length as 583 words, so one-third is about 194 words; a precis of roughly 190 to 200 words in Bengali is expected. Read twice, list the main ideas, drop the quoted sample questions and repetition, and rewrite in your own Bengali sentences, keeping the order of ideas and the third person. No title is required.
Answer outline
Introduction
Method: note the printed length (583 words), aim for about 194 words, keep the order of ideas, and do not copy whole sentences.
Main ideas in order
- Being a good listener is one of the most important and attractive life skills, yet few know how, because nobody taught us and few people have listened to us well.
- So in social life we are greedy to speak and unwilling to listen; friendship declines because of social ego.
- Without understanding what a good listener does, our conversations are often vague and hurried: we are troubled at work, unsure about careers, relationships or life, or excited about something, without being able to name the causes.
- Such matters call for clarity. A good listener knows that conversation should take us from a confused, irritated state to a more focused and calm one; with them we can work on what troubled us.
- This rarely happens because people are not aware of the need for clarity and good listeners are scarce, so people display their feelings instead of analysing them, and listeners do not help them discover more.
- Good listeners hold back their own talk, give small encouraging responses and nods, and keep prompting the speaker to go deeper ('আরও বলো', 'এগিয়ে চলো').
- They question vague talk without scolding, hurrying or impatience, seeing confusion as a common and important mental difficulty; helping with it is the work of a true friend.
- They ask where our feelings come from, remember what we said earlier and build a basis for deeper engagement.
- Vague judgements ('lovely', 'terrible', 'boring') are easy; a good listener's first remarks carry a friendly, fruitful idea, with a deeper attitude underneath.
Conclusion
End with the central point: a good listener helps the speaker understand his or her own mind, and this is an act of real friendship.
Facts to remember
- Printed length: 583 words (শব্দসংখ্যা : 583); one-third of 583 is about 194 words.
- A precis keeps the original order of ideas and point of view, leaves out examples and repetition, and is written in the candidate's own words.